1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানবববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৭৩৯ Time View

জামালপুরের সাহসী সাংবাদিক মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের সকল সাংবাদিক সংগঠন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানবববন্ধন কর্মসূচি পালন করে।
আজ রবিবার (১৮ জুন) সকাল ১১ টায় গোপালগঞ্জ প্রেস ক্লাব সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা।
মানবন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, দৈনিক খবর প্রত্রিকার প্রতিনিধি আহমেদ আলী খান, মাই টিভির প্রতিনিধি আরিফুল হক আরিফ, আনন্দ টিভির সেলিম রেজা, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, প্রেস ক্লাবের যুগ্ম মহা-সচিব ও স্বদেশ প্রতিদিনের শফিকুল রহমান, দৈনিক ভোরের বানীর এ জেড আমিনুজ্জামান রিপন, সকালের সময়ের মাহমুদুল হক, দৈনিক নাগরিক ভাবনার মনির মোল্যা, দৈনিক দেশের কন্ঠের পলাশ সিকদার, সাংবাদিক সাদ্দাদ খান, আজমানুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে সঞ্চলনা ও বিশেষ বক্তব্য রাখেন একাত্তর টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুল রহমান রনি।
মানবন্ধনে বক্তারা জামালপুরের সাহসী সাংবাদিক মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারী খুনি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের প্রকাশ্যে ফসিঁর দাবী করেন। সেই সাথে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চত করনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!