1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে মুজিবনগর দিবসে আলোচনা সভা

হুসাইন আহমদ কবির
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫১১ Time View

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে নব নিযুক্ত ইউএনও মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ও ইতিহাসের উপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দূর্গা, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আসাদুজ্জামান নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিৎ বিশ্বাস প্রমূখ।

এসময উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: মিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জুয়েল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোসাঃ লাইলা রহমান, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি হুসাইন আহমদ কবির। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!