1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সিসিডিবি’র সহায়তায় প্রকল্প সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচী

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৩১ Time View

 

ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকা জোরদারকরণ (এস.এল.পি.এফ.আই.ভি.সি.ডি) প্রকল্পের আওতায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর মাধ্যমে অদ্য ০২/০৪/২০২৪ ইং তারিখে সংস্থার প্রকল্প কার্যালয়, তালবাড়ি, জলিরপাড়, মুকসুদপুর, গোপালগঞ্জ অফিসে ১০ জন সদস্যের মাঝে ডিম উৎপাদনকারী জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি তাপসী রাণী বিশ্বাস, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), মুকসুদপুর উপজেলা পরিষদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়লা রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মুকসুদপুর উপজেলা এবং গৌতম মন্ডল, সদস্য, জলিরপাড় ইউনিয়ন পরিষদ। অস্ট্রেলিয়ান এইড এবং টান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রকল্পটি মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নে ২০২২ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে ।

প্রকল্পটি আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে ১০ জন হাঁস পালনকারী দলের সদস্যকে ইতোমধ্যে ৩৫০০০.০০ (পঁয়ত্রিশ হাজার মাত্র) প্রদান করে যা থেকে তারা প্রত্যেকে হাঁসের খামার তৈরি বাবদ ন্যূনতম ৩০০০০.০০ (ত্রিশ হাজার মাত্র) টাকা ব্যয় করেন এবং বাকী অর্থে উদ্যেক্তার মাধ্যমে ০১ মাস বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করেন ।

প্রধান অতিথিসহ সকলে এ ধরণের মহত কাজে সহায়তার জন্য সিসিডিবি’কে ধন্যবাদ জানান এবং সদস্যদের খামার স্থাপনে আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন । সহায়তাপ্রাপ্ত ব্যক্তিগন সিসিডিবি’র সহায়তায় ধন্যবাদ জানান এবং নিজেরা আত্বনির্ভরশীল হওয়ার প্রত্যয় জানান। প্রকল্প থেকে সদস্যদের মাঝে সবজি উপাদন, গাভী ও হাঁস পালন এবং কৃষিপণ্যের বিপননে আগামীতে সহায়তা অব্যহত রাখা হবে মর্মে প্রকল্প সমন্বয়কারী প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!