1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুকসুদপুরে প্রকাশ্য ছুরিকাঘাতে নারী খুন

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৯৫২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রকাশ্য ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক নারী বিউটি পার্লার কর্মী খুন হয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২টার সময় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্র্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম খুনের ঘটনা নিশ্চিত করেছেন।
ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী ১ মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, বুধবার বেলা ১২টার সময় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে হাসতাপাতালে নিলে কর্র্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!