1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু  ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ বিজয়ী ‎ গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মুহাম্মদ ফারুক খান মন্ত্রী হওয়ায় মুকসুদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি মন্ত্রীসভায় আমন্ত্রণ পাওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু মৃধা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলালীগ, পৌর, কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়াম লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি নৌকা প্রতিকে ১ লাখ ১৮ হাজার ৭’শ ৫৭ ভোট পেয়ে টানা ৬ষ্ঠ বার এমপি নির্বাচিত হওয়ায় তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ৩য় বারের মতো মন্ত্রী সভায় যায়গা করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!