1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

রাজবাড়ীর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩৯ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে স্থাপন করা হয়েছে দোকানদারবিহীন ‘সততা স্টোর’।

১১ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে একটি ছোট দোকান সাজানো রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়েছে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো দোকানদার বা বিক্রেতা নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা জানান, এটি সাধারণ কোনো দোকান নয়; বরং শিক্ষার্থীদের জন্য এটি সততার পরীক্ষার একটি মাধ্যম। কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় পণ্য নেওয়ার পর তার মূল্য রেজিস্টারে লিখে রাখবে এবং নির্ধারিত টাকা একটি বয়ামে জমা দেবে।

তিনি বলেন, দোকানে কোনো বিক্রেতা না থাকলেও শিক্ষার্থীরা যেন পণ্যের মূল্য পরিশোধ করে—এই অভ্যাস গড়ে তোলাই ‘সততা স্টোর’-এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষা লাভ করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!