1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ি বাজার কমিটির সভাপতি সেলিম মোল্লাকে জড়িয়ে মাহবুব শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র ও পরিকল্পিত নাটক বলে দাবি করেছেন সেলিম মোল্লা। তাঁর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল তাঁকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে সেলিম মোল্লা তাঁর বিরুদ্ধে আনা অগ্নিসংযোগের অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি দাবি করেন, মাহবুব শেখের বিরুদ্ধে চুরি, দুর্নীতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যে জমিতে মাহবুব শেখ বসতবাড়ি নির্মাণ করেছেন, সেটি সরকারি হালটের জমি বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, শর্ত ভঙ্গ করে সেখানে বসতবাড়ি নির্মাণের পাশাপাশি নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

সেলিম মোল্লার দাবি, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মাহবুব শেখের বাড়ির জানালায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে অগ্নিসংযোগের অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনাটিকে সাজানো নাটক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাঝিবাড়ি এলাকায় মাহবুব শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের রাতে বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীর বক্তব্যও আলোচনায় এসেছে। তাঁর দাবি, ঘটনার রাতে তিনি দায়িত্বরত অবস্থায় বাজার এলাকায় ছিলেন। আগুন লাগার সময় সেলিম মোল্লা কিংবা তাঁর পরিবারের কাউকে ঘটনাস্থলে দেখেননি। আগুন দেখতে পেয়ে তিনি সেলিম মোল্লাকে মুঠোফোনে খবর দেওয়ার চেষ্টা করেন বলেও জানান। পরবর্তী সময়ে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা সেলিম মোল্লার পক্ষে বক্তব্য দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, সেলিম মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!