1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি

নিজস্ব প্রতিবেদক, মামুনুর রহমান জুয়েল
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুড়া উজানি ইউনিয়নের সহকারী তহশিলদার তৌহিদুর রহমানের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে জমার খতিয়ান ও মিউটেশন (নামজারি) বাবদ অবৈধ অর্থ আদায়ের এক একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছেন এই কর্মকর্তা।
অনুসন্ধানে জানা গেছে, ভূমিসংক্রান্ত যেকোনো ফাইল বা মিউটেশনের প্রতি প্রস্তাবে ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করা হচ্ছে। সরকারের নির্ধারিত ফি-র তোয়াক্কা না করে সরাসরি তার পকেটে টাকা না দিলে ফাইল আটকে রাখা, ভুয়া ভুলত্রুটি দেখানো এবং দীর্ঘসূত্রতা তৈরির মতো হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, জমিজমার মিউটেশন বা রেকর্ড হালনাগাদের আবেদন নিয়ে তহশিল অফিসে গেলে সহকারী তহশিলদার তৌহিদ প্রকাশ্যে দরদাম করেন। মিউটেশনের ফাইল প্রতি ন্যূনতম ১,০০০ টাকা না দিলে তিনি প্রস্তাবনা উপজেলা ভূমি অফিসে জমা পাঠান না। সাধারণ চাষি ও দরিদ্র পরিবারগুলো তাদের কষ্টার্জিত অর্থ বাধ্য হয়ে ঘুষ হিসেবে তুলে দিচ্ছেন তার হাতে।
ডিজিটাল ভূমি সেবার যুগে যেখানে সরকার জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে সহকারী তহশিলদার তৌহিদের এমন ওপেন-সিক্রেট ঘুষ বাণিজ্য সরকারের রাজস্ব ও সুনাম দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে। টাকা না দিলে মাসের পর মাস ঘোরানো হয় সেবাগ্রহীতাদের।
তহশিলদার তৌহিদের এমন অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ প্রকাশিত হলো। পরবর্তীতে তার আরও বিভিন্ন অনিয়ম ও ভুক্তভোগীদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসছে দ্বিতীয় পর্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!