1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ফরিদপুরের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়সাল আহমেদ প্রিন্সের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পকেট কমিটি বিলুপ্ত করে সাধারণ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মধুখালী রেলগেট সংলগ্ন মুরাদ ডেকোরেটরের সভাকক্ষে এই জন্মদিনের অনুষ্ঠান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষকসমাজে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কোনো ধরনের পকেট বা অনুমোদিত কমিটি নয়; বরং সাধারণ শিক্ষকদের সরাসরি অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি। শিক্ষকদের অধিকার রক্ষা ও সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী মুনসুর দাউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহা. মিজানুর রহমান সরদার।

সংগঠনের সাবেক সভাপতি মীর নাজমুল হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জন্মদিনের আয়োজক শিক্ষক মো. ফয়সাল আহমেদ প্রিন্স, মো. মনিরুল ইসলাম, ইকবাল মোর্শেদ রিপন, মিজানুর রহমান, রথীন্দ্রনাথ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষক মো. ফয়সাল আহমেদ প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবার অংশগ্রহণে জন্মদিনের কেক কাটা হয়। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!