1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে এক নারীর মরদেহ উদ্ধার

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯৭৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ । সোমবার সকালে উপজেলার জলিরপাড় গ্রামের একটি বাদাম ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত স্মৃতি বাছাড় একই উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মুকসুদপুর উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী স্মৃতি বাছাড়ের (৪৫) মরদেহ একই উপজেলার জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় চিন্ময় বাগচীর বাদামের ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায়, এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মরদেহের শরীরে সুচালো জখমের চিহ্ন রয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!