1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনের ঘটনায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী, তদন্তে পুলিশ এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন: মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি ফরিদপুরে ইসলামী আন্দোলনের জেলা সম্মেলন: ভারতীয় আগ্রাসন ও সর্বত্র শরিয়া প্রতিষ্ঠার আহ্বান সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ: এমপি এস এম জিলানীর নির্দেশে বর্নি মাদ্রাসার জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত মধুখালীতে বিধবা বৃদ্ধার বসতভিটা উচ্ছেদের অভিযোগ, মীর আক্তার কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে তীব্র প্রতিবাদ টুঙ্গিপাড়ার বর্নি গ্রামে পানির নিচে মাদ্রাসা, থমকে গেছে ৩৬০ এতিম শিশুর স্বপ্ন

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনের ঘটনায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী, তদন্তে পুলিশ

টুঙ্গিপাড়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শাহআলম শেখ (বাবু)-এর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্ত্রী তাছলিমা খানম আইনগতভাবে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করতেন। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, স্বামী নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তাছলিমা দুই সন্তানকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহআলম শেখ ক্ষোভ প্রকাশ করে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর শনিবার গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের বড় একটি অংশ পুড়ে যায়।

ভুক্তভোগী তাছলিমা খানম জানান, দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতন, ভরণ-পোষণ না দেওয়া, নেশাগ্রস্ত আচরণ এবং পারিবারিক অশান্তির কারণে তিনি চরম দুর্ভোগে ছিলেন। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি আর বৈবাহিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বামীকে তালাক দেন।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!