1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৪ Time View

গোপালগঞ্জে ১৬ জুলাইকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ লক্ষ্যে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও পুলিশের সমন্বিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন, যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ১৬ জুলাই উপলক্ষে প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি লাইভ মিছিল-সংক্রান্ত একটি ঘটনায় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি বিজিবিও সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জেলার মানুষ শান্তিপ্রিয়। তাই ১৬ জুলাইকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। গত বছরের সেই ঘটনার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন, যাতে কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!