1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

টুঙ্গিপাড়ায় বর্নি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৫ Time View

আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু, একটি গাছ)’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতামূলক শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে এবং একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন পারভেজ পিটুল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। গাছ লাগানোর পাশাপাশি তা বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও পরিচর্যা করলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!