1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৩ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুম উপলক্ষে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার, ফলজ ও ঔষধি গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রণোদনার আওতাভুক্ত কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও হর্টিকালচার সেন্টার থেকে সরবরাহ করা কৃষি উপকরণ মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রস্তুত করা অগ্রাধিকার তালিকার ভিত্তিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এছাড়া আরও ৬০০ কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন সবজির বীজ, বিভিন্ন জাতের মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক ও জৈব সার (গোবর), পাশাপাশি সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা। তিনি কৃষকদের বিতরণ করা উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। পাশাপাশি কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা দিয়ে যাবেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!