1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফুটবল নয়, কালিমার পতাকায় সেজেছে টুঙ্গিপাড়ার বর্নি বাজার ব্রিজ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৬ Time View

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে যেখানে বিভিন্ন দেশের সমর্থকরা নিজেদের প্রিয় দলের পতাকা টাঙাতে ব্যস্ত, সেখানে ব্যতিক্রমী এক উদ্যোগ নজর কাড়ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার এলাকায়।

শুক্রবার (২৬ জুন) সকালে বর্নি এলাকার কয়েকজন তরুণের উদ্যোগে গোপালগঞ্জ-বর্নি, সিঙ্গিপাড়া সড়কের বর্নি বাজার ব্রিজজুড়ে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে পবিত্র কালিমাখচিত পতাকা। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দেশের পতাকার পরিবর্তে ধর্মীয় এই পতাকার এমন নান্দনিক সজ্জা পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিজটির ওপর দিয়ে চলাচলকারী অনেকেই কিছুক্ষণ থেমে দৃশ্যটি উপভোগ করছেন। কেউ গাড়ি থেকে নেমে ছবি তুলছেন, আবার কেউ স্মৃতিবন্দি করতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের মতে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলেই এটি মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রচলিত ধারা থেকে ভিন্ন এই উদ্যোগ তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। ধর্মীয় আবহের পাশাপাশি নান্দনিক উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।

পথচারীদের ভাষ্য, ব্রিজের এই ব্যতিক্রমী সাজসজ্জা এলাকাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

বিশ্বকাপের মৌসুমে ভিন্নধর্মী এই আয়োজন বর্নি বাজার ব্রিজকে নতুন এক পরিচিতি এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!