গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আলিফ (২) নিহত হয়েছে। আজ (শনিবার ২২) জুন সকাল সাড়ে ৭টার সময় মুকসুদপুর পৌরসভার লখাইচর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আলিফ লখাইরচর গ্রামের লাবু শেখের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, সকালে শিশু আলিফ ঘর থেকে বের হয়ে সকলের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা কের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।