1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে ভূমি সপ্তাহ উপলক্ষে প্রেসকনফারেন্স

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮২ Time View

জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে মুকসুদপুরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার ১৮ মে,২০২৬) বিকেল ৪টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর।

প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি মেলা ২০২৬-এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সেবা, পরামর্শ ও তথ্য এক স্থান থেকেই সহজে গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুকসুদপুরেও তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। তিনি ভূমি মেলাকে সফল করতে স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রেস কনফারেন্স শেষে উপস্থিত সাংবাদিকরা ভূমি মেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন এবং সফল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!