1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে কৃষি ও পরিবেশের নতুন দিগন্ত: খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৮ Time View
​ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ। ছবি: বাঙ্গালী খবর।

দেশব্যাপী জলাশয় সংস্কার ও পানির প্রবাহ সচল রাখার মহতী উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ খাল পুন:খনন কাজ। আজ (সোমবার ১১ মে,২০২৬) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর ত্রিমোহনা এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন ও খনন কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার “ইশিবপুর ত্রিমোহনা ব্রিজের নিকট কুমার নদী হতে চিলারকান্দি মোল্লাবাড়ী ঘাট পর্যন্ত” দীর্ঘ খালটি পুন:খনন করা হবে।

উদ্বোধনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “কৃষি প্রধান এই অঞ্চলে পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখা এবং জলাবদ্ধতা নিরসনে এই খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি স্থানীয় কৃষকদের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে।”

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘকাল সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গিয়েছিল, যার ফলে বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো। পুন:খনন কাজ শেষ হলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদনেও গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!