1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৯৫ Time View

ফরিদপুরে শিক্ষক ও স্বেচ্ছাসেবীর উপর হামলা

ফরিদপুরে শিক্ষক ও স্বেচ্ছাসেবী ইনামুল হাসান মাসুমের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ঘটনার প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
ইনামুল হাসান মাসুম জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ছায়নীড় পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি। গত ১৪ই মে দুপুরে কানাইপুর বাজারে তার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এর প্রতিবাদে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন কানাইপুরবাসী।
এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করব জয়ের সভাপতি আহমেদ সৌরভের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেবামূলক সংগঠন মানবতারতরির আহŸায়ক মিজানুর রহমান বিশ্বাস টুটুল, আমরা করব জয় এর সাধারণ সম্পাদক শরীফ খান, তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মুফতী মুস্তাফিজুর রহমান, ছায়ানীড়ের সদস্য এস এম সালমান, মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘরের পরিচালক ইন্ঞ্জিঃ আলী আহমেদ পারভেজ।
সভায় বক্তারা গত ১৩ই মে এনামুল হাসান (মাসুম) এর উপর অতর্কিত হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দগন ?উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন গুলো প্রতিনিয়ত সমাজের ভালো কাজে নিরলসভাবে অংশগ্রহণ করে। অথচ তাদের একজন সদস্যকে সন্ত্রাসীরা বেধড়কভাবে মারপিট করেছে ? আর এ ব্যাপারে মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি এটা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের সদস্য বৃন্দ সহ ফরিদপুর শহরের একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও সচেতন কানাইপুরবাসী মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!