1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে জুলাই আন্দোলনের চেতনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহবান গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ ফরিদপুরের ব্যস্ততম মুন্সিবাজার মোড়ে চরম ভোগান্তি: মহাসড়কের পাশে ময়লা-পানির ভাগাড়, ঝুঁকিতে হাজারো পথচারী মধুখালীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি ফিরে দেখা ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জের সেই রক্তাক্ত বিকেলে নিহতদের কথা আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনের ঘটনায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী, তদন্তে পুলিশ এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন: মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি

রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার, পলাতক ২৪

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৪৩ Time View

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামী পলাতক রয়েছে। শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। জেলার ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ সহ ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিএনপির বিক্ষোভের সময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা হামলা করেছে। আবার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটি কোন গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। দ্রত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন জেলা বিএনপির সাবেক সভাপতি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!