1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক পঞ্চগড়ে মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় মণিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আ’ত্ম’হ’ত্যা’ মণিরামপুরে অপহৃত ১৩ বছরের নাবালিকা উদ্ধার, ৪৮ ঘণ্টায় পুলিশের সফল অভিযান সেন্ট জন বিয়ানী হাসপাতাল: মানবসেবায় এক অনন্য প্রতিষ্ঠান মুক্ত গণমাধ্যম দিবসেই ফরিদপুর মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, অনুমতি ছাড়া ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা মধুখালীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে পৈত্রিক জমি দখলের অভিযোগ

বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপি নেতার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর -এর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি’র গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, বারবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সহ ৫ নেতা এক হয়ে বিক্ষোভ মিছিল ও মটর শোভাযাত্রা করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা বের করে। উক্ত মিছিল ও শোভাযাত্রাটি প্রথমে গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি’র হেভি ওয়েট ৫ নেতার প্রায় ২ সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম এইচ খান মঞ্জু বলেন, গোপালগঞ্জ দুই আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানাচ্ছি।

গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর তিনবার বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গোপালগঞ্জ-২ আসনে যাকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে সে জনবিচ্ছিন্ন একজন প্রার্থী, চাঁদাবাজ, মামলাবাজ। তাকে গোপালগঞ্জ-২ আসনের সাধারণ কোন জনগণ চেনেন না তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অবৈধ অস্ত্রের অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণ এবং বিএনপির সমর্থকেরা প্রার্থীতা পূনঃ বিবেচনার জন্য আজকে আমরা মনোনয়ন বঞ্চিত পাঁচজন প্রার্থী এর প্রতিবাদে মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল পালন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!