1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭৩২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল দশটায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল হয়। এসময় মুকসুদপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ, মুকসুদপুর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশ্রাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদী, মুকসুদপুর থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া। আলোচনা সভা শেষে ১৫ই আগষ্ট উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৯ জনকে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!