1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৬৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, , প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লা , মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়াসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, এই টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। আমরা এ উপজেলায়, গত ৯ নভেম্বর পর্যন্ত ৬৭ হাজার ৮ শত ৩৬ জন শিশুকে টিকা দিয়েছি। অনেক শিশু এখনো টিকা নেয়নি, বেশির ভাগ অভিভাবক গুজবে বিশ্বাস করে টিকা দিতে চাচ্ছে না। আবার অনেক শিশু অসুস্থ থাকায় টিকা নিতে আসে নাই। কমিউনিটিতে শেষ হলে দুই দিন হাসপাতালে এসে টিকা দিতে পারবে। এছাড়াও আগামী এক সপ্তাহ আমাদের ইপিআই টিকা কেন্দ্রে এসে এসব শিশুদের টিকা নিতে পারবে। নয় মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু এই টিকা নিতে হবে। যে সকল শিশুদের রেজিষ্ট্রেশন করে নাই, এরাও টিকা নিতে পারবে। আমাদের মাঠ কর্মীরা তাদের রেজিষ্ট্রেশন করে টিকা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!