1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গোপালগঞ্জ থেকে গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ Time View

ফরিদপুর জেলার মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামী সৌরভকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

ফরিদপুর জেলা শহরের গোয়ালচামটে অবস্থিত র‌্যাব-১০ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলার ‌প্রধান আসামী সৌরভকে গ্রেপ্তার সংক্রান্ত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন স্কাউডেন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ অক্টোবর সকালে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা জনৈক নজরুল ইসলাম খোকন এর ভাড়াটিয়া বাসায় ভিকটিম ঝর্ণা ওরফে বন্যা (২১)’কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস।

ঝর্ণার গত চার বছর পূর্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয়। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর দশ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর হতে তাদের মধ্য বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই ভিকটিম ঝর্না বেশ কিছুদিন যাবৎ তার মা বাবার সাথে থাকতো।

ঘটনার দিন ২০ অক্টোবর সকাল অনুমান ৫.৩০ মিনিটে তার মা শেফালী রানী জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। কাজ শেষে তার মা বাড়ি এসে ঘরে প্রবেশ করে ঝর্ণাকে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা বুঝতে পারেন মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এ ঘটনায় তার মা শেফালী রানী পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে মা বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৯, তারিখ- ২১/১০/২৫ খ্রিঃ ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় আজ রবিবার ‌ সকালে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগীতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামী সৌরভ কুমার দাস (২২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সময় র‍্যাব-১০ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!