1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুর ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ, মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা

সোহেল রানা
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৯৭৮ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এক সাথে তিনটি স্কুলে বৃক্ষ রোপণ,বিতরণ ও মাদক বিরোধী আলোচনা করা হয় গোলাবাড়িয়া ৩ নং সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও শেখ রাসেল ১৯৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যলয়ে ছাত্রছাত্রীদের মাঝে তৃতীয় ধাপে ৭ আগষ্ট সোমবার মুকসুদপুর ক্লাবের গোপালগঞ্জের উদ্যোগে হাতে হাতে বৃক্ষ বিতরণ ও রোপণ ও মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা এম এম আহমেদ মুক্ত মুন্সি বিশেষ অতিথি ছিলেন ডেইলি বাংলাদেশ ভারপ্রাপ্ত সম্পাদক ও মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা রনি রেজা। সভাপতিত্ব করেন মুকসুদপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব বাবু, আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানা, রওসন শেখ, সুজন শেখ, দিপু ঘোস,আরিফ আরো অনেকেই ও শিক্ষক বৃন্দ
গোপালগঞ্জ জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাদ্রাসা ও উচ্চ বিদ্যলয়ে, কলেজ ছাত্রছাত্রীদের মাঝে ধারাবাহিক ভাবে বৃক্ষ বিতরণ করে যাচ্ছে এ ক্লাবের উদ্যোগে এ বছরে ১৫ হাজার বৃক্ষ বিতরণ করা হবে। উল্লেখ্য গত ১৯ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলায় বৃক্ষ রোপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অনুরুপ ভাবে ১ হাজার চারা বিতরণ করা হয়েছে।সংগঠনটি পরিবেশে মানবিক কাজের পাশাপাশি পশুপাখির সেবায়ও যথেষ্ট ভুমিকা রেখে যাচ্ছেন। সংগঠনে সময়োপযোগী খেলাধুলা বিনোদন মূলক অনুষ্ঠান ও পরিচালনা করা হয়।
মুকসুদপুর ক্লাব একটি অরাজনৈতিক ও অস্প্রদায়িক মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। ২০১৯ সাল হতে এই সংগঠনটি শুধু মাত্র বিনামূল্যে মানবিক সেবায় নিয়োজিত রয়েছে। সবসময় অসহায় মানুষের পাশে থাকে, করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার উপজেলা, জেলা এবং অন্য জেলায়ও প্রদান, প্রতিনিয়ত বিনামূল্যে রক্তদান সেবায় কাজ ও নিয়মিতভাবে রমজানের রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা সহ হত দরিদ্রদের মাঝে ঈদের পন্য ও ঈদের পোষাক বিতরন করেছে। প্রতিবছর শীতের মৌসুমে গরিব অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!