1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭২৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি এসজে উচ্চ বিদ্যালয় হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে সরকারি এসজে উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি এসজে উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রাচুর্যা দাস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসকে আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।
বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন এসএম জাহিদ রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক। সময় নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!