1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোর্শেদা বাঁচতে চায় চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪০৬ Time View

মোর্শেদা আক্তার বয়স ১০ বছর স্থানীয় একটি ব্রাক স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মোর্শদা। তার বয়স যখন ২ মাস তখন থেকেই শরীরে বাসা বাঁধে থ্যালাসেমিয়ার মতো জটিল ও দুরারোগ্য ব্যাধি। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মোর্শেদা।
কৃষক বাবার পরিবারের সদস্যদের চালানোই যখন কষ্টসাধ্য তখন মেয়ের এই দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করানোই দায়। প্রতিমাসে দুই বার করে মোট চার ব্যাগ করে রক্ত দিতে হয় মোর্শেদাকে। পরিবারটির আয় সীমিত হওয়ায় মোর্শেদার চিকিৎসা ব্যয় মেটানো এখন তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

মোর্শেদার বাবা আব্দুল মান্নান বলেন, “মেয়েটাকে বাঁচাতে চাই, কিন্তু প্রতিমাসে যেভাবে খরচ হচ্ছে, তাতে আর পেরে উঠছি না।
দিনমুজুর কাজ করে সংসার চালানোই কস্ট তারপরেই আমার মেয়ের থ্যালাসেমিয়া আক্রান্ত প্রতিমাসে ২ বার করে রক্ত দিতে হয়। ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারে তার চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। আমি একজন দরিদ্র মানুষ কিভাবে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। আমি সরকার ও প্রবাসীদের সাহায্যের অনুরোধ জানাই।

সমাজের অনেক মানুষ আছে যারা এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও স্কুলে ফিরতে পারবে মোর্শেদা, হাসতে পারবে, স্বপ্ন দেখতে পারবে নিজের মতো করে। মানবিক দিক বিবেচনায় সমাজের বিত্তবান, সামাজিক সংগঠন কিংবা সরকার এগিয়ে এলে নতুন জীবন ফিরে পেতে পারে মোর্শেদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!