1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

মধুখালী সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৫৪ Time View

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মো. আলি হোসেন (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন । আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ভুট্টো বোঝাই ট্রাকের হেলপার আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে। থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!