1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুর ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ, মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

রাসেল কাজী
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫৮৮ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে দ্বিতীয় ধাপে (২৬ জুলাই ২০২৩) বধুবার মুকসুদপুর ক্লাবের উদ্যোগে হাতে হাতে বৃক্ষ বিতরণ ও রোপণ ও মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহি অফিসার এস,এম ইমাম রাজী টুলু। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌর মেয়র মো: আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রবিউল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব বাবু। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা আসমা খানম,ও রেহানা আক্তার লোপা রানা, এম এম আরমান খান জয়, কেরামত, রেজা, সেতু, রিজার প্রমূখ।
মুকসুদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ধারাবাহিক ভাবে এ ক্লাবের উদ্যোগে এ বছরে ১৫ হাজার বৃক্ষ বিতরণ করা হবে। উল্লেখ্য গত ১৯ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলায় বৃক্ষ রোপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অনুরুপ ভাবে ১ হাজার চারা বিতরণ করা হয়েছে। সংগঠনটি পরিবেশে মানবিক কাজের পাশাপাশি পশুপাখির সেবায়ও যথেষ্ট ভুমিকা রেখে যাচ্ছেন। সংগঠনে সময়োপযোগী খেলাধুলা বিনোদন মূলক অনুষ্ঠান ও পরিচালনা করা হয়।
মুকসুদপুর ক্লাব একটি মানবিক সেবামূলক সংগঠন। ২০২০ সাল থেকে এই সংগঠনটি শুধু মাত্র বিনামূল্যে মানবিক সেবায় নিয়োজিত রয়েছে। করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার উপজেলা, জেলা এবং অন্য জেলায়ও প্রদান, প্রতিনিয়ত বিনামূল্যে রক্তদান সেবায় কাজ ও নিয়মিতভাবে রমজানের রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থাসহ হত দরিদ্রদের মাঝে ঈদের পন্য ও ঈদের পোষাক বিতরন করেছে। প্রতিবছর শীতের মৌসুমে গরিব অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!