1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে এইচডিইউ এর উদ্ভোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৩৫ Time View

ফরিদপুরে এইচডিইউ এর উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের (হার্ট ফাউন্ডেশন) তৃতীয় তলায় ৬ শয্যা বিশিষ্ট এইচডিইউ এর উদ্বোধন করেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ও ডায়াবেটিক সমিতির আহব্বায়ক জনাব মীর নাসির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ হাফিজুর রহমান, পেশ ইমাম, উকিলপাড়া জমে মসজিদ।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, এডহক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল হাসান, চিত্তরঞ্জন ঘোষ, রবীন্দ্রনাথ সাহা সহ সাবেক কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা খন্দকার মফিজুর রহমান জামাল,অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আহমেদ জামাল, আতিয়ার রহমান,সাহেব সরোয়ার, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক হামিদ মোল্লা, মফিজ ইমাম মিলন, হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মোসলেম উদ্দিন, ডেপুটি ডাইরেক্টর মোঃ মজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া, উপাধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রফেসর ডাঃ মোঃ ইউসুফ আলী, প্রফেসর ডাঃ জে সি সাহা, প্রফেসর ডাঃ দীপ্তি রানী সাহা, ডাঃ নুরুল আফসার, ডাঃ ইসহাক আলী, ডাঃ আসাদুজ্জামান বিশ্বাস সহ অন্যান্য ডাক্তার, নার্স সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এইচডিইউ হচ্ছে একটি স্টেপ-ডাউন ইউনিট (ট্রানজিশনাল কেয়ার) রোগীদের জন্য যা নিবিড় পরিচর্যা এবং একটি স্ট্যান্ডার্ড অ্যাকিউট পেশেন্ট কেয়ার ইউনিটের মধ্যে রয়েছে। আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ এগিয়ে গেল বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতিগন মত প্রকাশ করেন। সেই সাথে ফরিদপুর ও এর আশেপাশের জনগন সুলভ মূল্যে উন্নত চিকিৎসা সেবা পাবার দ্বার উন্মোচিত হলো এবং এর মাধ্যমে সর্বস্তরের জনগণ উপকৃত হবে বলে অনুষ্ঠান থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!