1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ‌যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৬ Time View

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ‌হৃদয় শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় প্রাণ কোম্পানির একটি ভ্যান গাড়ির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ‌ ফরিদপুর কোতোয়ালী থানাধীন বাইপাস সড়ক আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ দোকানের সামনের পাকা রাস্তার ওপর এ সড়ক দুর্ঘটনা ‌ঘটে। নিহত হৃদয় শেখ ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।

জানা গেছে, রাজবাড়ি রাস্তা মোড় থেকে মুন্সিবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যান চালক, প্রাণ কোম্পানির ভ্যানসহ মাল ডেলিভারি দেওয়ার জন্য মুন্সি বাজারে যাওয়ার সময় বাইপাস সড়কস্ব আয়েশা
অটোমোবাইল ওয়ার্কশপ এর সামনে আসলে পিছন দিক থেকে দূরপাল্লার পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জোরে ধাক্কা দিলে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান হৃদয় শেখ (২৩) সিটকে রাস্তার উপর পড়ে মাথা ফেটে ঘিলু বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি এবং গোল্ডেন পরিবহনটি দ্রুত গতিতে চলে যায়।

এসময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!