1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ইব্রাহীম হুসাইন
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬৪ Time View

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা মিক্্রার মেশিন বাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভূঁইয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন(৪৮) বাসটির চালকের সহকারী ছিলেন।

এ দূর্ঘটনায় আহত হন ট্রাকের ড্রাইভার এবং বাসের চালক সহ আরও ৬ জন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী লাবনী রেডিমেড কনস্ট্রাকশনের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ৬ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, একজন মারা গেছেন। এ ছাড়া বাসটির চালক গুরুতর জখম হয়েছেন। অন্যরা তেমন গুরুতর আহত নয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!