1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বিআরডিবি কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জ সংবাদদাতা 
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯৪ Time View

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরতলীর সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার নুরু (৪৮) ও রাজবাড়ী জেলার বিটুমিন প্লাট ব্যবসায়ী মানিক মণ্ডল বাবু (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম সিকদার তার ঠিকাদারি সাইট সদর উপজেলার কাঠি এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মিতা ফিলিং স্টেশনে যাওয়ায় সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ নুরুল ইসলাম সিকদার ও তার সঙ্গে থাকা মানিক মণ্ডল বাবু ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নুরু সিকদার এবং মানিক মণ্ডল গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভাঙা এলাকায় মারা যান তিনি। এ ঘটনার পর ঘাতক ড্রাইভার ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!