1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত

ভাঙ্গায় নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫৪ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছেন এক বিএনপি নেতা।
উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
এদিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনায় ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে বিটু মুন্সী। সোমবার (১১ নভেম্বর) ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা মহাসড়ক থেকে যে সংযোগ সড়কটি উপজেলা পরিষদের দিকে চলে গেছে সেই সড়কের ফাঁকা জায়গায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিঠা বিক্রেতা জানান, শব্দ শুনে দেখলাম একটি মোটরসাইকেলে দুজন লোক ককটেল ফাটিয়ে দ্রুতগতিতে চলে যাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, রোববার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!