1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

পদ ফিরে পেলেন বিএনপির শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৭২ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগষ্ট  বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া গত ২১ আগষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া গত ২১ আগষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কবির ভুঁইয়া নামের এক ব্যক্তি নিহত হন। আহত হয় অন্তত ২০ জন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!