1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বোয়ালমারীতে রান্নাঘর থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৮৯ Time View
ফরিদপুরের বোয়ালমারীতে নজরুল চৌধুরী (৪০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রান্না ঘর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নজরুল চৌধুরী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জয়পাশা গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন অসুস্থ ছিল। অভাবের সংসার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা জানান, দীর্ঘ ১৫ বছর যাবত নজরুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নজরুলের স্ত্রী চাচাতো ভাইদের বাড়িতে ডেকে এনে দেখেন গলা কাটা অবস্থায় রান্না ঘরের ভেতর তার লাশ পরে রয়েছে। পাশে একটি রক্তাক্ত বটি পড়েছিল। ধারণা করা হচ্ছে নিজের গলায় নিজে বটি চালিয়ে আত্মহত্যা করেছে।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। এর আগেও ২-৩ বার গলায় রশি নিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে। শনিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!