1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

শিবচর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫৭৭ Time View

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পার্থ শীল (২০) ও অনয় দাস (২০) নামে ২ জন কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। এছাড়া সীমান্ত নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত — পার্থ শীল (২০) উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে । তারা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ক্লাস শেষে মোটরসাইকেলে করে ৩ জন বন্ধু বাড়ি ফিরছিলেন। তাঁরা বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অনয়। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!