1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

রাজবাড়ীতে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০৯ Time View

রাজবাড়ীতে আশালতা দাস নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

রায়ে আসামীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের সুজিৎ বিশ্বাসের ছেলে। হত্যাকাণ্ডের মাত্র আট মাসের মাথায় এ রায় দেওয়া হলো। নিহত আশালতা একই গ্রামের বাসিন্দা ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্বজিৎ আশালতা দাসের বাড়িতে ঢুকে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর আশালতা দাসের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরদিন ১৩ ফেব্রুয়ারি বাড়ির বারান্দা থেকে আশালতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিশ্বজিৎ বিশ্বাসকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী বলেন, আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে আশালতা একাই থাকতেন। তাঁর জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিলেন। ১৩ ফেব্রুয়ারি সকালে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান বিশ্বজিৎ। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে বাদীপক্ষ খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!