1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুরে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৮৫ Time View

ফরিদপুর: ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ ওরফে ফাহাদ (২০) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।

নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।  ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ কলেজছাত্র ফাহাদকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামে এক কলেজছাত্রও ওই স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দুদিন পর ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন একই শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ঘটনার একমাস পেরোনোর পর ফের গোসল করতে নেমে নিখোঁজ হলেন সালেহ আহমেদ নামে আরেক কলেজছাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!