1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম – ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৮২ Time View

যুব সমাজ কে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কে সাধুবাদ জানান ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে উন্নয়নের পাশাপাশি আমাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিতেও আগাতে হবে। তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সব জাগাতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে।
ফরিদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার ৮১টি ইউনিয়ন কে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কে ৪-১ গোলে পরাজিত করে ঘারুয়া ইউনিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভুইয়া। এছাড়া এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরতি খোদা,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে বৈরী আবহাওয়াতে বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বহু দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!