1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার

ফরিদপুরে এক ভুয়া ম্যাজিষ্ট্রেককে ধরে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭২৯ Time View

ফরিদপুর সদর উপজেলার মমিনখারহাট বাজার থেকে শাহারিয়া জামান (৫১) নামে ম্যাজিস্ট্রেটের মিথ্যা পরিচয় দেওয়া ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে বুধবার (১২ জুন) বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখারহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহারিয়া জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে শাহারিয়া জামান দোকানের বিভিন্ন লাইসেন্স দেখতে চান। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিক আশিকুর রহমানকে জানান বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক পর্যায়ে দোকান মালিক শাহারিয়া জামানকে এক হাজার টাকা দেন।
পরে দোকান মালিক তার কাছে রসিদ চান। এ সময় শাহারিয়া জামান কোনো রসিদ দিতে না পারায় ওই মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। এসময় তার মিথ্যা পরিচয় প্রকাশ পায়। পরে ৯৯৯ নম্বরে এ কল দেওয়া হলে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আশিকুর রহমান  বলেন, আমার প্রথম থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রশিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না। এছাড়া যখন ম্যাজিস্ট্রেট বের হন তখন তার সঙ্গে পুলিশসহ অন্যরাও থাকে। উনি একাই এসেছিলেন। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে উনাকে জিজ্ঞাসাবাদ করলে তখন তিনি মিথ্যা পরিচয়ের কথা স্বীকার করেন।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ শাহারিয়া জামানকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি বিভিন্ন এলাকায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!