1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ

ফরিদপুরে দ্রুত সেবা পাচ্ছেন ভুমি সেবা গ্রহীতা

আতিয়ার রহমান
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৫২ Time View

স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৮ জুন ফরিদপুর সদর উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় ভূমি সেবা সপ্তাহের সেবা গ্রহীতা দের জন্য একটি স্টল চালু করা হয়। এখান থেকেই নিয়মিত সকাল ৯ টা থেকেই বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ সেবা পাচ্ছে। আজ ১২ ই জুন ৫ম দিনে স্টলে গিয়ে দেখা যায় নামজারির শুনানি সহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা নিয়ে সন্তুষ্ট সেবা গ্রহীতা। একাধিক সেবা গ্রহীতার সাথে বলে জানা যায় সাধারণত সেবা নিতে আমাদের বেশ সময় লেগে যায় কিন্তু এই স্টলটি থাকার কারণে খুব দ্রুতই হয়রানি মুক্ত সেবা পাচ্ছি আমরা।
তবে এর সময় সীমা যদি আরো বাড়ানো হতো তাহলে সেবা গ্রহীতা আরও বেশি সেবা পেত বলে ও জানান তারা। সেবা গ্রহীতাদের নিরলস ভাবে হয়রানি মুক্ত সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সার্ভেয়ার রাইসুল ইসলাম, অফিস সহকারী আবিদা সুলতানা সহ অন্যান্য কর্মচারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!