1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
একদিনের ব্যবধানে টুঙ্গিপাড়ায় বিএনপির আরও দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা এবার গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগে যোগদান একদুয়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম হাতেম এর গণসংযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি দুই নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন

ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা 

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৩৫ Time View

ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার।


এ সময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা এনএসআই এর উপ-পরিচালক তৈয়বুল মাওলা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান ‌সহ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ঈদুল আযহার কুরবানি পশুর চামড়া বিক্রয়ের সঠিক মূল্য নির্ধারণ, কুরবানি পশুর বর্জ্য অপসারণ, ঈদ উপলক্ষ্যে যানবাহনে ভাড়া বেশি নেওয়া, মাদক এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!