1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৪৮ Time View

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে র‌্যালি ও পরে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শুরু হয়। এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার শাহিন আলম (সম্প্রসারক) প্রাণী সম্পদ অধিদপ্তর, ডাক্তার জিনাত ইসলাম, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মোল্লা, জেলা প্রাণিসম্পদ অফিসার সঞ্জিত কুমার বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্য কে সামনে রেখে এবারের দিবস পালন করা হয়। এর মাধ্যমে সাধারণ জনগণের গবাদিপশু পালনে আগ্রহ বাড়বে ও পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবে লাভবান হবে বলে সচেতন মহল আশা করে। এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্গন এবং কুইজ প্রতিযোগিতায় জেলা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী ছাত্র—ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!