1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

মুকসুদপুরে স্কুলের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এলাকাবাসীর বিক্ষোভে নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৪৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরের বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪ জন কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১ জুন) বেলা ১১টায় এলাকার শত শত জনগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নুর নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গোপনে শনিবার ৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়া চলছিল। নামমাত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি গোপন রেখে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সংবাদ পেয়ে এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে বালিয়াকান্দি বাজারের সড়কে বিক্ষোভ করে বিদ্যালয়ে মাঠে সমাবেশ করেন। পরে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নুর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন।
পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!