1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খানখানাপুরে ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম (সাউদ)
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৪০ Time View

৩০ শে মে সকাল ১০ টায় ঐতিহ্যবাহী খানখানাপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খানখানাপুরের স্থানীয় কয়েকটি সংগঠন মুক্তিযোদ্ধা পরিষদ খানখানাপুর,খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদ, আমরা গর্বিত খান খানখানাপুরবাসী, যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ খানখানাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজারো সাধারণ মানুষেরা বলেন, আমাদের দাবি একটাই ঢাকা গামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি চাই দিতে হবে দিতে হবে স্লোগান
দিতে থাকেন।

এরপর দুপুর ১২ টার দিকে রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেনটি খানখানাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে লাল ফ্লাগ দিয়ে রেল লাইনের উপরে দাঁড়িয়ে যাত্রা বিরতি করতে বাধ্য করেন প্রায় পাঁচ মিনিট আটকে রাখেন ট্রেনটিকে হাজারো জনতা। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায।

উক্ত দাবির সাথে পাচুরিয়া, আলিপুর, শহিদওহাব পুর বসন্তপুর সহ গোয়ালন্দ উপজেলার সাধারণ মানুষ একত্বতা প্রকাশ করে সেই সাথে এই অঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াত সুবিধা সহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও দাবি করেন তারা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের দৃষ্টি আকর্ষণ করছি অতি দূরত্ব আমাদের দাবি বিবেচনা করে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!