1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৪১ Time View

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। তবে, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, খুব অল্প সময়ের মধ্যে হাসপাতালটির আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এখন হাসপাতালটি পুরোপুরি বিপদমুক্ত আছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় সাত সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তদন্ত শেষ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আগুন লাগার কারণ জানা যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালের ২য় তলার স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার পাশাপাশি ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!