1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭১৬ Time View

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার ১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। পরবর্তীতে জানানো যাবে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ—পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে।

পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয়। স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!