1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৭০৯ Time View

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে  বুধবার সকালে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ফরিদপুরে সিভিল সার্জন ডা: মো: ছিদ্দীকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক খাঁন, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট নাদিরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে সকাল দশটায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার। অনুষ্ঠানের পরবর্তী পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!