1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে নাতিকে ধর্ষণ কারার অভিযোগে নানা গ্রেফতার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬২৮ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুরে নাতিকে পালাক্রমে ধর্ষণ কারার অভিযোগে নানা সহিদ মাতুব্বরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর থানার এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রীজের কাছ থেকে সহিদ মাতুব্বরকে গ্রেফতার করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সহিদ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত বলা মাতুব্বরের ছেলে।

ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, গত ২১ মার্চ নানা সহিদ মাতুব্বরের বাড়ীতে বেড়াতে আসে ৯ বছরের নাতি। পরে অপর আসামী সহীদ মাতুবরের স্ত্রী তাজু বেগম ও ছেলে ইমন মাতুবরের সহযোগীতায় সহিদ মাতুব্বর তার নাতিকে ৪ দিন ধরে ধর্ষন করে। পরে বিষয়টি তাজু বেগম ও ইমন মাতুবরকে জানালে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় নয়ন সিকদার বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে নানা সহিদ মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!